২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় চাপা পড়ে শ্রমিক নিহত

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কেটে রাস্তা তৈরির সময় মো. জয়নাল (২৫) নামে এক শ্রমিক মাটিচাপা পড়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কেটে রাস্তা তৈরির সময় মো. জয়নাল (২৫) নামে এক শ্রমিক মাটিচাপা পড়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। বুধবার দুপুর দুইটার দিকে সাধনপুর ইউনিয়নের নয়াদিঘীর পূর্ব পাশের পাহাড় ধ্বসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক জয়নালের বাড়ি বৈলগাও গ্রামে। তার পিতার নাম মনির আহমদ। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে একটি স্থানীয় পত্রিকার সংবাদদাতা উজ্জ্বল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাহাড় কেটে রাস্তা তৈরির সময় ওপর থেকে মাটির বড় একটি অংশ শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলে জয়নাল নিহত হয়। এ ঘটনায় আহত হয় মাহমুদুল হক (২৪) নামে অপর এক শ্রমিক। সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্মসৃজন প্রকল্পের অংশ হিসাবে সাধনপুর-বৈলগাঁও সড়ক বাড়ানোর কাজ চলছিল। ঘটনাস্থলেই জয়নাল মারা যায় এবং একজন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২০১৯ঘ.