চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি থেকে একটি গ্রেনেড লঞ্চারসহ পাঁচটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে রাঙ্গামাটিয়ার চৌধুরী বাড়ির মসজিদের কাছের কবরস্থান থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাব-৭ এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম।
শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উদ্ধার করা গ্রেনেডগুলো ফটিকছড়ির সন্ত্রাসী গোষ্ঠী দৌলত বাহিনীর বলে অনুসন্ধানে জানা গেছে।"
এর আগে ওই এলাকায় অভিযান চালিয়ে একে-৪৭ রাইফেলসহ বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব।
র্যাব কর্মকর্তা শরিফুল জানান, উত্তর চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী দলের কাছ থেকে প্রচুর স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। ইতোপূর্বে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। আরও অস্ত্র উদ্ধারে চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫৫৮ ঘ.
bdnews24