২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১৭ আগস্ট মামলা'য় নোয়াখালীতে ৩ জঙ্গির যাবজ্জীবন

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবির বোমা হামলার ঘটনায় নোয়াখালীতে দায়ের করা মামলায় তিন জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 09:45 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

নোয়াখালী, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবির বোমা হামলার ঘটনায় নোয়াখালীতে দায়ের করা মামলায় তিন জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক ইখতিয়ারুল ইসলাম মল্লিক বুধবার এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন- মোখলেসুর রহমান মাসুম (২৫), আমিনুল ইসলাম মাহমুদ (২৬) ও আরমান হোসেন কোমল (৩৯)। রায়ের সময় দণ্ডিত এ তিন জেএমবির সদস্যই আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করেছে। অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। ওই দিন নোয়াখালী জেলা জজ কোর্ট, কালেক্টরেট ভবন, প্রেসক্লাব ও মাইজদী বাসস্ট্যান্ডের বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আহত হয় পাঁচ জন। ওই ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪১ ঘ.