ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনকে সামনে রেখে সারা দেশে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান জোরদার করা হয়েছে। তবে এখনই বিশেষ অভিযানের প্রয়োজনীয়তা পুলিশ এখনও অনুভব করছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ।
মঙ্গলবার সকালে উত্তরা আর্মড ব্যাটলিয়ন মাঠে র্যাবের উদ্ধারকৃত মাদক দ্রব্য ধ্বংস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পুলিশের মহাপরিদর্শক বলেন, "কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটলেও তা আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বড় ধরণের কোন সংকেত নয়। আগামী নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনার প্রযোজনীয়তা এ মুহূর্তে পুলিশ অনুভব করছে না। তবে প্রয়োজন হলে অবশ্যই বিশেষ অভিযান পরিচালনা করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার অভিযান চলছেই।"
নুর মোহাম্মদ বলেন, "মাদকের ছোবল থেকে দেশকে বাঁচাতে হবে। সমাজে কিছু খারাপ লোকের কারণে এসব ব্যবসা হচ্ছে। সবাই মিলে মিশে মাদকের বিস্তার রোধ করতে হবে।"
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ব্যাপারে আইনের ফাঁকফোকর থাকার কথা উল্লেখ করার পাশাপাশি প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল ইউসুফ, ঢাকার ৫ টি ব্যাটলিয়নের পরিচালক ও র্যাব সদর দফতরের বিভিন্ন উইংয়ের পরিচালক, অভিনেতা রাজ্জাক, সাকিব, অপু বিশ্বাস, সংগীত শিল্পী ফাহমিদা নবীসহ র্যাবের উর্ধ্বতন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার বলেন, "আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে র্যাব ও পুলিশ পাশাপাশি কাজ করবে। নির্বাচনের এক সপ্তাহ আগে র্যাবের পক্ষ থেকে নেওয়া নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত জানানো হবে।"
তিনি বলেন, "সারাদেশে ৫০ লাখ মাদকসেবী রয়েছে। তাদের মধ্যে শতকরা ৯১ ভাগই ২১ থেকে ২৫ বছর বয়সী। এটা আমাদের জন্য ভালো খবর নয়।"
'মাদক পরিহার করুন সন্ত্রাসমুক্ত সমাজ গড়
bdnews24