২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা ও ভালোবাসায় ভাসানীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

টাঙ্গাইলের সন্তোষে সোমবার মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মাজার তত্ত্বাবধানকারীদের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 04:15 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

টাঙ্গাইল, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সন্তোষে সোমবার মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মাজার তত্ত্বাবধানকারীদের পক্ষ থেকে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ জননেতার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল সাড়ে ৬টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মনিমুল হক প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং আবাসিক হলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, আবদুল্লাহ আল নোমান, তরিকুল ইসলাম, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, রিজভী আহম্মেদ, শামসুজ্জামান দুদুসহ অন্য নেতারা মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী, জেলা বিএনপি সধারণ সম্পাদক মনিরুজ্জামান বুলবুল, চারদলীয় জোটের পক্ষে ছাইদুল হক ছাদু, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফারুক, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, টাঙ্গাইল পৌরসভা মেয়র জামিলুর রহমান মীরণ ও টাঙ্গাইল প্রেস ক্লাব সভাপতি আতাউর রহমান আজাদ মাজারে পষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সংগঠনগুলোর পক্ষ থেকে বিশেষ মোনাজাত করা হয়। পুস্পস্তবক অর্পণের পর মাজার প্রাঙ্গণে বক্তৃতায় খোন্দকার দেলোয়ার হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "মাওলানা ভাসানী আজীবন গরীব ও মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। এই মুহূর্তে তার মতো নেতার প্রয়োজন।" এছাড়া রোববার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচাযের্র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এম এম শফি উল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২০৮ঘ.