২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার-বাংলাদেশ বৈঠক মতৈক্য ছাড়াই শেষ

কোনো মতৈক্য ছাড়াই সোমবার শেষ হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্রসীমা নির্ধারণ সম্পর্কিত দুই দিনের কারিগরি বৈঠক। বিকেল পৌনে ৬টার দিকে বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদ সাংবাদিকদের জানান, সীমানা নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত বিতর্কিত সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম না চালানোর বাংলাদেশের প্রস্তাবে আপত্তি জানিয়েছে মিয়ানমার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো মতৈক্য ছাড়াই সোমবার শেষ হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার সমুদ্রসীমা নির্ধারণ সম্পর্কিত দুই দিনের কারিগরি বৈঠক। (আরও তথ্যসহ) বিকেল পৌনে ৬টার দিকে বৈঠক শেষে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদ সাংবাদিকদের জানান, সীমানা নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত বিতর্কিত সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রম না চালানোর বাংলাদেশের প্রস্তাবে আপত্তি জানিয়েছে মিয়ানমার। আগামী জানুয়ারিতে মিয়ানমারে এ বিষয়ে আরেক দফা বৈঠক হবে। সময়সূচি পরে নির্ধারণ করা হবে। বৈঠকে মতৈক্যে পৌঁছানো না গেলেও মিয়ানমার তাদের অবস্থান থেকে 'কিছুটা' সরে এসেছে বলে জানান তিনি। এম এ কে মাহমুদ বলেন, "আমরা আমাদের প্রস্তাব জানিয়েছি, তারা তাদের বক্তব্য জানিয়েছে। এ ব্যাপারে আমরা কোনো মতৈক্যে পৌঁছাতে পারিনি। আমরা তাদের প্রস্তাব মেনে নিলে আমাদের সমুদ্রসীমা আটকে যাবে। তবে আলোচনাকে ফলপ্রসূ বলার একটি কারণ হলো মূল বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে; যার মানে হলো মিয়ানমার তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে।" তিনি জানান, সীমানা নির্ধারণ না হওয়া পর্যন্ত বিতর্কিত জলসীমায় তেল-গ্যাস অনুসন্ধান না চালানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। কিন্তু মিয়ানমার এ ব্যাপারে আপত্তি জানিয়ে বলেছে, তারা যে এলাকায় অনুসন্ধান কাজ শুরু করেছে তা তাদের উপকূলীয় সীমার কাছাকাছি। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী সাংবাদিকদের জানান, বাংলাদেশ অবশ্যই নিজের সমুদ্রসীমা রক্ষা করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের উপমন্ত্রী মং মি'র সঙ্গে বৈঠক শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের সমুদ্রসীমা আমাদের। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই বিতর্কের মীমাংসা হোক। এটি একটি জটিল সমস্যা। রাতারাতি এর মীমাংসা সম্ভব নয়। নিকট ভবিষ্যতে সমস্যার সমাধান হবে বলে আশা করছি।" সোমবার সকাল ১০ টার দিকে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়। এর আগে রোববার প্রথম দিনের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে জানানো হয়, জাতিসংঘ সমুদ্র আইনের ভিত্তিতেই দুই দেশের সমুদ্রসীমা নির্ধারণ করতে হবে। এম এ কে মাহমুদ রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭৪ সালে ১৮০ ডিগ্রি উত্তর-দক্ষিণ রেখা বরাবর বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ করা হয়। ওই সীমা অতিক্রম করা মিয়ানমারের উচিৎ হবে না।" বিরোধপূর্ণ সমুদ্রসীমায় মিয়ানমারের খনিজ অনুসন্ধান নিয়ে দুদেশের মধ্যে সা