ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--উদ্ধার করা গ্রেনেডে বিস্ফোরক পদার্থ না থাকায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলা থেকে বেকসুর খালাস পেল দুই জামায়াতুল মুজাহেদীন সদস্য।
রোববার বিকেলে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. ইসরাইল মোহসেন জে এম বি'র কর্মী নারায়ণগঞ্জের বন্দর থানার ফরাজীকান্দা গ্রামের সাইফুল ইসলাম এবং মো. মাহবুব উদ্দিনকে বেকসুর খালাসের রায় দেন। রায় দেওয়ার সময় তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ৭ জানুয়ারি তারিখে ফরাজীকান্দা হাফিজিয়া মাদ্রাসা থেকে র্যাব ২১টি 'ই
bdnews24