২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবনিযুক্ত ৭ বিচারপতির ৬ জনের শপথ

হাইকোর্টে নবনিযুক্ত সাত বিচারপতির মধ্যে ছয়জন শপথ নিয়েছেন। নতুন বিচারপতি কামাল উল আলম শপথ নেননি। রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিচারপতিদের শপথ পাঠ করান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 05:48 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টে নবনিযুক্ত সাত বিচারপতির মধ্যে ছয়জন শপথ নিয়েছেন। নতুন বিচারপতি কামাল উল আলম শপথ নেননি। রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে বিচারপতিদের শপথ পাঠ করান। শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। ১২ নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের সাত অতিরিক্ত বিচারপতি নিয়োগ করেন। এই সাত বিচারপতি হলেন- মো. দেলোয়ার হোসেন, সাইয়েদা আফছার জাহান, আবদুল হাকিম, বোরহানউদ্দিন, কামাল উল আলম, মো. আবদুস সামাদ ও আজিজুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জিএনএ/১১৩৯ ঘ.