২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ আইনেই সমুদ্রসীমা নির্ধারণ করতে হবে: বাংলাদেশ

বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে জানানো হয়েছে, জাতিসংঘ সমুদ্র আইনের ভিত্তিতেই দুই দেশের সমুদ্রসীমা নির্ধারণ করতে হবে। সমুদ্রসীমা নির্ধারণ সম্পর্কিত দুই দিনের বৈঠকের প্রথম দিন রোববার অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদ জাতিসংঘ সমুদ্র আইন অনুসরণের ওপর গুরুত্ব দেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 05:46 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারকে জানানো হয়েছে, জাতিসংঘ সমুদ্র আইনের ভিত্তিতেই দুই দেশের সমুদ্রসীমা নির্ধারণ করতে হবে। (আরও তথ্যসহ) সমুদ্রসীমা নির্ধারণ সম্পর্কিত দুই দিনের বৈঠকের প্রথম দিন রোববার অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম এ কে মাহমুদ জাতিসংঘ সমুদ্র আইন অনুসরণের ওপর গুরুত্ব দেন। প্রথম দিনের বৈঠক শেষে মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১৯৭৪ সালে ১৮০ ডিগ্রি উত্তর-দক্ষিণ রেখা বরাবর বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ করা হয়। ওই সীমা অতিক্রম করা মিয়ানমারের উচিৎ হবে না।" বিরোধপূর্ণ সমুদ্রসীমায় মিয়ানমারের খনিজ অনুসন্ধান নিয়ে দুদেশের মধ্যে সা