চট্টগ্রাম, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নগরীর পতেঙ্গা সাগর সৈকত ও আনোয়ারা উপজেলার গহিরায় শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে।
তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে- ৩৫২ বোতল রাম, ৫৭৭ বোতল জিন এবং ৮৬ ক্যান বিয়ার।
র্যাব-৭ এর স্টাফ অফিসার শেখ শরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নগরীর পতেঙ্গা সৈকত , আনোয়ারা উপজেলার গহিরা ও হাজী পাড়া এলাকার পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
রাত আড়াইটায় সৈকত থেকে ১৬৫ বোতল রাম ও ১৫৭ বোতল জিন, আনোয়ারা উপজেলার গহিরা ইউনিয়নের শামসুল হকের বাড়ির পুকুর পাড় থেকে ১০৩ বোতল রাম, ১৩২ বোতল জিন ও ৮৬টি হাইনিকেন বিয়ার, রাত ২টার দিকে একই এলাকার আবুল কাশেমের বাড়ি সংলগ্ন কবরস্থান থেকে ৬০ বোতল রাম, ১৭১ বোতল জিন এবং একই উপজেলার হাজী পাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল রাম ও ১১৭ বোতল জিন উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/১৬২২ঘ.
bdnews24