২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের চন্দনাইশে একজন খুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আব্দুর রশীদ (৩২) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে চর দেবপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ গাছবাড়িয়া ইউনিয়নের বহরমপুর গ্রামের ছগির আহমদের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় আব্দুর রশীদ (৩২) নামের এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে চর দেবপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশীদ গাছবাড়িয়া ইউনিয়নের বহরমপুর গ্রামের ছগির আহমদের ছেলে। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা জবাই করে হত্যার পর রশীদের লাশ চর দেবপাড়ের নির্জন এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি জানান, রাতে কিংবা ভোরের দিকে তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন। পূর্ব শত্র"তা কিংবা অন্য কোন কারণে এ হত্যাকাণ্ড হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় মামলা হয়েছে বলে ওসি জানান। তিনি আরও জানান, আব্দুর রশীদ বছর দু'য়েক আগে বিদেশ থেকে ফিরেছেন। এরপর তিনি একটি এক মামলায় কিছুদিন কারাগারেও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২২০১ ঘ.