২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় আগুনে ২০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে

খুলনা নগরীর রূপসা চর বস্তি এলাকায় বুধবার গভীররাতে আগুনে ২০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, রাত ৪ টায় চর বস্তি এলাকায় একটি বসতঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 03:11 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

খুলনা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা নগরীর রূপসা চর বস্তি এলাকায় বুধবার গভীররাতে আগুনে ২০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, রাত ৪ টায় চর বস্তি এলাকায় একটি বসতঘরে মশার কয়েল থেকে আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, আগুনে সাতটি বসতঘর, মুদি দোকান ও জ্বালানি কাঠের দোকানসহ ২০ টি ঘর পুড়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৮ লাখ টাকা বলে তিনি জানান। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.