২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকভাবে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা বাছাই করেছে ইসি

নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৩৮টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণবিজ্ঞপ্তি আকারে শুক্রবার সংস্থাগুলোর নাম প্রকাশ করা হবে। >>প্রাথমিকভাবে বাছাই করা সংস্থাগুলোর নাম জানতে ক্লিক করুন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2008, 02:31 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন পর্যবেক্ষণের জন্য ১৩৮টি সংস্থাকে প্রাথমিকভাবে বাছাই করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণবিজ্ঞপ্তি আকারে শুক্রবার সংস্থাগুলোর নাম প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসএম আসাদুজ্জামান বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এসব সংস্থার বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে আগামী রোববারের মধ্যে তা লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। কোনো সংস্থার বিরুদ্ধে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপত্তি জানালে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেবে কমিশন। পর্যবেক্ষণ নীতিমালা অনুযায়ী নিবন্ধিত সংস্থা ছাড়া কেউ এবার নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে না। এসএম আসাদুজ্জামান জানান, পর্যবেক্ষন নীতিমালা মেনে এসব সংস্থাকে বাছাই করা হয়েছে। যারা বাদ পড়েছে তাদেরকেও জানিয়ে দেয়া হবে। মোট ৩১৯টি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের জন্য আবেদন করেছিল। এর আগে গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা জানান, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টিকে এবার খুব গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে। আসন্ন নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষণ সংস্থাগুলোকেই নিবন্ধন দেবে কমিশন বদ্ধপরিকর। চূড়ান্তভাবে বাছাইয়ের পর নিবন্ধিত সংস্থাগুলো আগামী এক বছর কমিশনের সব নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিএইচ/এসএনডি/২০১০ ঘ. >>প্রাথমিকভাবে বাছাই করা সংস্থাগুলোর নাম জানতে ক্লিক করুন