রাজবাড়ী, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলর নারায়ণপুর গ্রামে মঙ্গলবার রাতে স্পিরিট পান করে এক মহিলাসহ তিনজন মারা গেছেন। গুরুতর অসুস্থ হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন- ফুলবাসী (৪০), রিয়াজ (৩৫) ও রফিকুল ইসলাম রফিক (৩২)।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অতিরিক্ত স্পিরিট পান করায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মাহবুবুর রহমান জানান, প্রথমে তাদের পাংশা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনজনের অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারা মারা যান।
স্পিরিট পানে গুরুতর অসুস্থ হয়ে পড়া আরিফ, হাবিব ও ঝড়
bdnews24