২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় মির্জা আব্বাসের জামিন বহাল

একটি হত্যা মামলায় বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি হত্যা মামলায় বিএনপির সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। মির্জা আব্বাসের জামিন স্থগিতের জন্য সরকারের আবেদন মঙ্গলবার নাকচ করে দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম এ মতিন। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চ গত ৫ নভেম্বর মির্জা আব্বাসকে 'এজাজ হত্যা মামলায়' তিন মাসের জামিন দেয়। সাবেক পূর্তমন্ত্রীর বিরুদ্ধে ২০০৬ সালের ২৮ আগস্ট মতিঝিল থানায় মামলাটি করেন এজাজের বাবা শাহজাহানপুরের খান আজিজুল হক। এ মামলায় মির্জা আব্বাসকে গত বছরের ১ মার্চ গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার তার পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯১৩ঘ.