২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জামায়াতের মিছিল-সমাবেশ, শাবিপ্রবিতে শিবির ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার সিলেটে পৃথক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াত, ছাত্রশিবির ও ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 12:33 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

সিলেট, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে কারাগারে পাঠানোর প্রতিবাদে মঙ্গলবার সিলেটে পৃথক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জামায়াত, ছাত্রশিবির ও ছাত্রদল। মিছিল-সমাবেশে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বন্দিদের মুক্তি ও সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে জামায়াত-শিবির ও ছাত্রদল। বড়পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় সোমবার দুপুরে নিজামী, মুজাহিদ ও সাইফুরকে কারাগারে পাঠানো হয়। এর প্রতিবাদে বুধবার সারাদেশে সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে চারদল। এছাড়া জামায়াতও পাঁচদিনের কর্মসূচি দিয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মহানগর জামায়াত নগরীর বন্দরবাজারের কুদরত উল