২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার নাট্যকর্মীদের বিরুদ্ধে জামায়াতপন্থী শিক্ষকদের হুমকি

এবার প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচীর নাট্যকর্মীদের ক্যাম্পাস থেকে 'উচ্ছেদের' হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামায়াত-বিএনপিপন্থী শিক্ষকরা। অন্যদিকে উদীচীর নাট্যকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ তিনদফা দাবিতে বুধবার ক্যাম্পাসে পূর্ণ দিবস ধর্মঘট ডেকেছে ছাত্রশিবির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 11:30 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচীর নাট্যকর্মীদের ক্যাম্পাস থেকে 'উচ্ছেদের' হুমকি দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জামায়াত-বিএনপিপন্থী শিক্ষকরা। অন্যদিকে উদীচীর নাট্যকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ তিনদফা দাবিতে বুধবার ক্যাম্পাসে পূর্ণ দিবস ধর্মঘট ডেকেছে ছাত্রশিবির। মঙ্গলবার 'সচেতন ছাত্র সমাজ'-এর ব্যানারে ছাত্রশিবির কর্মীরা এ কর্মসূচি ঘোষণা করে। এর আগে জামায়াত সমর্থক ছাত্র সংগঠন শিবিরের কর্মীরা নাট্যকর্মীদের 'শায়েস্তা, নিশ্চিহ্ন এবং আগুনে পুড়িয়ে মারার' হুমকি দেয়। তারা উদীচীর এক নাট্যকর্মী ছাত্রীকে লাঞ্ছিতও করে। গত ৩ নভেম্বর ক্যাম্পাসের উদীচীর মঞ্চস্থ 'মান্দার' নাটকে হযরত মুহাম্মদ (সঃ) এর নাম ব্যবহার ও চরিত্রটিকে ব্যঙ্গ করার অভিযোগ এনে শিবির কর্মীরা নাট্যকর্মীদের হুমকি দিয়ে আসছে। এ অভিযোগ অস্বীকার করে নাট্যকর্মীরা বলছেন, নাটকটিতে এমন কিছু ছিলই না যাতে হযরত মুহাম্মদকে (সঃ) হেয় বা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে । মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের সামনে থেকে 'সচেতন ছাত্র সমাজ' নামধারী ছাত্রশিবির কর্মীরা উদীচীর নাট্যকর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, নাট্যকর্মীদের দৃষ্টান্তমূলক শা