২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ.লীগের বৈঠকে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে আলোচনা

আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভায় সংসদ নির্বাচনে দলের কোনো নেতার একটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে আলোচনা হয়েছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 06:13 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক সভায় সংসদ নির্বাচনে দলের কোনো নেতার একটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়ে আলোচনা হয়েছে সোমবার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন। নাম প্রকাশে অনিচ্ছুক সভাপতিমণ্ডলীর কয়েকজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন একটির বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার প্রস্তাবে তারা তাদের সম্মতি আছে বলে জানান বৈঠকে। এবার শেখ হাসিনা অন্তত দু'টি আসনে নির্বাচন করতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এসকে/০০০৩ঘ.