২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোড থেকে সোমবার ভোরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 04:32 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোড থেকে সোমবার ভোরে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে রাস্তায় পড়ে থাকা লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তা জানান, নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। লাশের গলায় ও মাথায় জখমের চিহ্ন রয়েছে। তাকে অন্য কোথাও শ্বাসরোধ করে হত্যার পর ভোরের দিকে রাস্তায় এনে ফেলে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/ডিডি/জেকে/২২২৫ ঘ.