২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টেম্পো গ্যারেজ ও ওয়ার্কশপ পুড়ে গেছে

নগরীর সিটি গেট এলাকায় শনিবার দুপুরে আগুনে একটি টেম্পো গ্যারেজ ও লোহার গ্রিল তৈরির ওয়ার্কশপ পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 02:19 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- নগরীর সিটি গেট এলাকায় শনিবার দুপুরে আগুনে একটি টেম্পো গ্যারেজ ও লোহার গ্রিল তৈরির ওয়ার্কশপ পুড়ে গেছে। আগুনে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী মো. দেলোয়ার জানান, দুপুর আড়াইটার দিকে সিটি গেট এলাকার গ্ল্যাক্সো ওষুধ কোম্পানি অফিসের কাছে একটি তেলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন পরে পাশের একটি টেম্পো গ্যারেজ ও ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের আটটি গাড়ি এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কারও আহত হবার খবর পাওয়া যায়নি। বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২০১০ঘ.