২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবাইকে ধৈর্য ধরতে বলে বাড়ির পথে হাসিনা

বাড়ির পথে যাত্রার আগে বিমানবন্দরে শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহবান জানিয়ে আশা প্রকাশ করেছেন, 'দুঃসময়' কেটে যাবে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ১নং ভিআইপি লাউঞ্জে সকাল পৌনে ১০টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, "জনগণ খুবই কষ্টে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2008, 04:52 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ির পথে যাত্রার আগে বিমানবন্দরে শেখ হাসিনা দেশবাসীকে ধৈর্য ধরার আহবান জানিয়ে আশা প্রকাশ করেছেন, 'দুঃসময়' কেটে যাবে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের ১নং ভিআইপি লাউঞ্জে সকাল পৌনে ১০টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, "জনগণ খুবই কষ্টে রয়েছে। খুব দুঃসহ জীবন যাপন করছে তারা। মানুষের এখন কোন কাজ নেই। ক্ষুধার যন্ত্রণায় রয়েছে তারা। তাদের মনে হতাশা দেখা দিয়েছে। দেশ এখন দুঃসময় ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সংকটময় এ মুহুর্তে সবাইকে ধৈর্য ধরতে হবে। "নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে সে তারিখেই নির্বাচন হতে হবে। এটি যেন কোনভাবেই বানচাল করা না হয়। কোন ধরনের ষড়যন্ত্র করে যেন নির্বাচন পেছানো না হয়। নির্বাচিত সরকার ছাড়া দেশকে এ সংকট থেকে কেউ উদ্ধার করতে পারবেনা।" জনগণ ভোট দিলে আওয়ামী লীগ জয়ী হবে- এমন আশা প্রকাশ করে তিনি বলেন, "আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো হবে এবং তা জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনা হবে। ষড়যন্ত্র আছে, তবে তা মোকাবিলা করেই চলতে হবে।" তিনি বলেন, "আমরা হানাহানির রাজনীতি চাইনা। আমরা এ ধরনের রাজনীতিতে বিশ্বাসও করিনা। আমরা অশান্তি চাইনা। আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আমরা চাই মানুষের মনে যেন আত্মবিশ্বাস ফিরে আসে।" দারিদ্রকে বড় শত্র" আখ্যায়িত করে তিনি বলেন, "এটি দূর করতে হবে। এ থেকে জনগণকে মুক্ত করকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" দুই নেত্রীর আলোচনায় বসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "জাতিকে দুঃসময় থেকে রক্ষা করতে যা করা দরকার আমরা তা করব।" কোন কোন দল নির্বাচনে না যাওয়ার কথা বলেছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বেলন, "জনগণ যদি ভোট দেয়, ঠিকমত যদি ভোট পড়ে তাহলে কোন দল নির্বাচনে গেল বা গেল না সেটা কোন বিষয় না।" মহাজোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "মহাজোট হবে। তবে যারা জাতি, দেশ, জনগণ ও স্বাধীনতার শত্র" তারা এ জোটে থাকবে না।" ক্ষমতায় গেলে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়টি সংসদেই নির্ধারণ করতে হবে। এ সংক্রান্ত অধ্যাদেশগুলোকে আগে আইনে পরিণত করতে হবে। জনপ্রতিনিধিরাই ঠিক করবেন কি করতে হবে।" এ সময় দলীয় নেতাকর্মী, সাংবাদিক, আইনজীবীসহ সকল পেশাজীবীদের ধন্যবাদ জানান তিনি। দলীয় নেতাকর্মীদের মুখরিত শ্লোগান ও অভিনন্দনে সিক্ত হাসিনা কার্যত জনস্রোত ঠেলে এগিয়ে চলছেন ধানমণ্ডির দিকে। সেখানে তাকে বরণ করতে অপেক্ষায় হাজার হাজার নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এফএফ/জিএনএ/১০৪৫ ঘ.