ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন।
সকাল সোয়া ৯টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনস এর একটি বিমানে তিনি জিয়া আন্তর্জাতিক বিমান বন্দনের এসে পৌছান। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিমান বন্দরে দলীয় নেত্রীকে স্বাগত জানান। এ সময় পুরো বিমান বন্দর এলাকায় বসানো হয়েছে দু'স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার ভোর থেকেই এসএসএফ এর সদস্যরা বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ এর নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা ও সাংবাদিক ছাড়া অন্য কাউকে ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া হয়নি।
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র প্রতিবেদক সুমন মাহবুব এসব তথ্য দিয়ে আরো জানান, বিমান বন্দরের বাইরের রাস্তায় কাঁটা তারের ব্যারিকেড বসানো হয়েছে। যাতে নির্ধারিত ব্যক্তি ছাড়া অন্যরা বিমান বন্দরে প্রবেশ করতে পারেন।
কয়েক হাজার নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তার দু'পাশে দাড়িয়ে হাসিনাকে স্বাগত জানান। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার , আসন্ন নির্বাচনকে স্বাগত ইত্যাদি বিষয় ব্যানারে স্থান পেয়েছে।
ঢাকার আশপাশের এলাকা থেকেও ট্রাক করে নেতা কর্মীরা বিমান বন্দর এলাকায় এসে জড়ো হয়ে তাদের নেত্রীকে স্বাগত জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/০৯২০ ঘ.
bdnews24