ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়া করা দুটি বোয়িং যোগ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে। ছয়মাসের জন্য ভাড়া করা এ দুটি উড়োজাহাজ বুধবার ঢাকায় আসার কথা।
বিমানের মুখপাত্র নাফিজ আহমেদ ইমতিয়াজউদ্দিন জানান, ইস্তাম্বুলভিত্তিক পেগাসাস এয়ারলাইন্স থেকে ভাড়ায় ১৮৯ আসনের বোয়িং ৭৩৭ মডেলের উড়োজাহাজ দুটি আনা হচ্ছে। এগুলো দিয়ে ঢাকা থেকে কুয়ালালামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট চালানো হবে।
বিমান স
bdnews24