ঢাকা,নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর শ্যামপুরে নিজের শোবার ঘরে রহস্যজনকভাবে খুন হয়েছেন জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক ব্যবসায়ী। সোমবার দিবাগত রাতে এ হত্যাকান্ড ঘটেছে বলে পুলিশ জানায়।
হত্যায় জড়িত থাকার সন্দেহে জাহাঙ্গীর আলমের স্ত্রী সুমাইয়া কানিজ সাগরিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ । সাগরিকা বলেছেন বাইরে থেকে আসা সন্ত্রাসীরা তাকে আটকে রেখে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
রড ব্যবসায়ী জাহাঙ্গীর ফরিদাবাদের অর্শিনগেট রিভারভিউ অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে সোমবার রাত ৮টার দিকে বাসায় ফেরেন। রাত ৩টার দিকে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তাকে ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্ত্রী সাগরিকা এবং তিন কন্যা সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন জাহাঙ্গীর আলম। সাগরিকার এটি দ্বিতীয় বিয়ে।
তিনি জানান, সাগরিকা পুলিশকে বলেছেন, স
bdnews24