ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মার্কিন দূতাবাসের 'আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার' গ্রন্থাগার ও শিক্ষার্থী পরামর্শদান কেন্দ্র আগামী ৫ নভেম্বর বন্ধ থাকবে।
সোমবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগামী ৯ নভেম্বর থেকে গ্রন্থাগার ও শিক্ষার্থী পরামর্শদান কেন্দ্র আবার তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/২০৪৯ঘ.
bdnews24