২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুর পুত্র বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় সাবেক অর্থমন্ত্রী বিএনপি নেতা সাইফুর রহমানের ছেলে মো. সফিউর রহমান বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 10:51 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলায় সাবেক অর্থমন্ত্রী বিএনপি নেতা সাইফুর রহমানের ছেলে মো. সফিউর রহমান বাবুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক সোমবার এ আদেশ দেন। বাবুর বিরুদ্ধে দুর্নীতি দমন দমন কমিশন দুদকের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী রোববার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে বলা হয়, সফিউর রহমান বাবু প্রায় এক কোটি ৩০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া, তিনি দুদকে দাখিল করা হিসাব বিবরণীতে এক কোটি ২২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেন। চলতি বছরের ২৯ এপ্রিল দুদকের উপ সহকারী পরিচালক শারমিন ফেরদৌসি বাবুর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/জিএনএ/১৬৪৩ ঘ.