২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত

জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামে রোববার দুপুরে প্রতিপক্ষের দায়ের কোপে সাজেদা ওরফে খুকি (২৭) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের অপর দু'জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 03:49 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

সাতক্ষীরা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমি নিয়ে বিরোধের জের ধরে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা গ্রামে রোববার দুপুরে প্রতিপক্ষের দায়ের কোপে সাজেদা ওরফে খুকি (২৭) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের অপর দু'জন। আহত আইয়ুব আলী ও তার ছেলে আলী হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বেগ জানান, কাকডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে আমিনুর ও মিজানুর ৪০-৫০ জন লোক নিয়ে তলুইগাছায় বিরোধীয় জমির ধান কাটতে যায়। এতে বাধা দেন ওই জমির মালিকানা দাবিদার আইয়ুব আলী ও তার পরিবারের সদস্যরা। এ সময় প্রতিপক্ষের দায়ের কোপে আইয়ুব আলীর মেয়ে সাজেদা ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৪ ঘ.