২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে নরসিংদীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন ভাতার দাবিতে রোববার নরসিংদীর শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরীর শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। চারটি কারখনার এক হাজারের বেশি শ্রমিক এ অবরোধে অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

নরসিংদী, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন ভাতার দাবিতে রোববার নরসিংদীর শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরীর শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। চারটি কারখনার এক হাজারের বেশি শ্রমিক এ অবরোধে অংশ নেন। বিকেল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত অবরোধের সময় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শ্রমিক মো. লিটন মিয়া ও মো. সুমন মিয়াসহ বেশ কয়েকজন জানান, বিসিক শিল্পনগরীর গ্রীন বাংলা হোম টেক্সটাইল, অপরূপা টেক্সটাইল, গ্রীন বাংলা স্পিনিং মিলস ও মেঘনা ফ্যাশন এর এক হাজারের বেশি শ্রমিক গত তিনমাস থেকে বেতন-ভাতা পাচ্ছে না। তারা জানান, এ প্রতিষ্ঠানগুলোর মালিক মনিরুল আলম মেরাজ শ্রমিকদের সঙ্গে বৈঠক করে ২ নভেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্র"তি দেন। কিন্তু তিনি প্রতিশ্র"তি রক্ষা করেননি। নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাজির হোসেন ও সহকারী পুলিশ সুপার বিজয় বসাক ঘটনাস্থলে এসে পাওনা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সন্ধ্যা পৌনে ৭টায় অবরোধ তুলে নেয়। ম্যাজিস্ট্রেট কাজী নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাগুলোর মালিক মনিরুল আলম মেরাজকে আগামীকাল (সোমবার) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হতে এবং এর আগে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করতে বলা হয়েছে। এ ব্যাপারে কথা বলার জন্য কারখানা মালিক মনিরুল আলম মেরাজকে ফোনে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪০ ঘ.