২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে শিক্ষকসহ তিনজনের অপমৃত্যু

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নেশাদ্রব্য পান করে রোববার সকালে একজন স্কুলশিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:36 PM

পিরোজপুর, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পিরোজপুরের নাজিরপুর উপজেলায় নেশাদ্রব্য পান করে রোববার সকালে একজন স্কুলশিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। নাজির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, উপজেলার দীর্ঘা বাজারে শনিবার সন্ধ্যায় চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অরুণ কুমার হালদার (৪৪), এমদাদ (৫০) ও দেবুশীল (৪৫) নেশাদ্রব্য পান করেন। এরপর তারা বাড়ি চলে যান। রোববার ভোররাতে নিজেদের বাড়িতেই তাদের মৃত্যু হয়। শিক্ষক অরুণ কুমার হালদার দীর্ঘার কুমারখালী, এমদাদ গলাতলা ও দেবুশীল শ্রীরাম কাঠীর গাবতলা গ্রামের বাসিন্দা। পুলিশ খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি লিয়াকত আলী জানান, নিহতরা কী ধরনের নেশাদ্রব্য পান করেছিল তা ময়না তদন্তের প্রতিবেদন আগে বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮২১ ঘ.