২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসপি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে রদবদল

পুলিশ সুপার (এসপি) পর্যায়ের সাত কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করেছে সরকার। এদের মধ্যে চারজনকে বিভিন্ন মিশন ও ছুটি শেষে পদায়ন এবং তিনজনকে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সুপার (এসপি) পর্যায়ের সাত কর্মকর্তার পদে বৃহস্পতিবার রদবদল করেছে সরকার। এদের মধ্যে চারজনকে বিভিন্ন মিশন ও ছুটি শেষে পদায়ন এবং তিনজনকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এসব রদবদলের আদেশ দেওয়া হয়। পূর্ব তিমুর মিশন থেকে আসা মল্লিক ফখরুল ইসলামকে ফেনীর পুলিশ সুপার, আইভরি কোস্ট মিশন প্রত্যাগত জামিল আহমেদকে পাবনার পুলিশ সুপার, একই মিশন প্রত্যাগত আব্দুল মালেককে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার ও যুক্তরাজ্যে শিক্ষা ছুটি শেষে প্রত্যাগত আব্দুল কাদেরকে ঢাকা পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া, ফেনীর পুলিশ সুপার হারুন উর রশীদ আজাদীকে পঞ্চগড়ে পুলিশ সুপার হিসেবে, পঞ্চগড়ের পুলিশ সুপার হারুন অর রশীদকে রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার ও পাবনার পুলিশ সুপার এ এফ এম মাসুম রাব্বানীকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/এসএনডি/এসকে/২০২৭ঘ.