২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত। বুধবার নাটোরের দায়রা জজ আব্দুস সামাদ এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

নাটোর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েীন্টফোর ডটকম)- হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত। বুধবার নাটোরের দায়রা জজ আব্দুস সামাদ এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে- সদর উপজেলার মাধনগর গ্রামের আব্দুল খালেক, আসাদ খাঁ, আবেদ আলী, আয়নাল ও ইয়াহিয়া। একই গ্রামের আলাউদ্দিনকে হত্যার দায়ে ওই পাঁচ জনের এই দণ্ডাদেশ হয়। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও করেছে। টাকা দিতে ব্যর্থ হলে তাদের আরও দুই বছর কারাভোগ করতে হবে। রায়ের সময় সব আসামিই আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৫ সালের ১৫ মে রাতে আসামিরা আলাউদ্দিনকে হত্যা করে। পরদিন নিহতের বাবা আব্দুল করিম বাদি হয়ে নাটোর থানায় মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯০৯ ঘ.