ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিয়ে এক সংলাপে মঙ্গলবার বিশেষজ্ঞরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও বিকল্প জ্বালানি উৎস স্থির করার পরামর্শ দিয়েছেন। গুরুত্বপূর্ণ এ খাতে বিশ্ব ব্যাংক, এডিবি ও আইএমএফ এর মত প্রতিষ্ঠানের সম্পৃক্ততা কমানোর পক্ষেও মত দিয়েছেন তারা।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) আয়োজিত 'এনার্জি ফর ডেভলপমেন্ট : অপশনস অ্যান্ড স্ট্র্যাটেজিস ফর বাংলাদেশ' শীর্ষক ডায়ালগে এসব অভিমত উঠে আসে।
সংলাপে প্রধান অতিথির বক্তব্যে বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বলেন, "আমাদের আর অপেক্ষা করার সময় নেই। সঙ্কট মোকাবেলায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনসহ সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু করতে হবে।"
তিনি বলেন, "বর্তমান সঙ্কট এড়ানোর জন্য আমাদের অনেকগুলো পথ আছে। একটি হচ্ছে গ্যাস আমদানি করা।"
এক্ষেত্রে 'কাছের ক্ষেত্র' হিসেবে তিনি মিয়ানমারের কথা উল্লেখ করেন।
উচ্চ পর্যায়ের এক সা
bdnews24