২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অপহরণ মামলায় মহিলাসহ তিনজনের যাবজ্জীবন

বাগেরহাটে নারী ও শিশু অপহরণ মামলায় এক মহিলাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 12:52 PM

Updated : 26 Aug 2022, 02:34 PM

বাগেরহাট, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে নারী ও শিশু অপহরণ মামলায় এক মহিলাসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর একটি ধারায় দণ্ডিতদের প্রত্যেককে দশ বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক এএসএম জহুরুল ইসলাম এ রায় দেন। দণ্ডিতরা হলেন- মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নান মল্লিক, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মাদারবুনিয়া গাজীরঘাট গ্রামের মো. নান্না হাওলাদার ও তার স্ত্রী খুদি বেগম। এদের সবাই বর্তমানে পলাতক। আসামি আব্দুল মান্নান মল্লিক বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আলতিবুরুজ বাড়ীয়া গ্রামের আবু জাফর হাওলাদারের পাশের একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন। এ সময় মান্নানের সঙ্গে জাফরের স্ত্রী নার্গিস বেগম পারুলের পরিচয় হয়। ১৯৯৯ সালের ২২ নভেম্বর দুপুরে আবু জাফরের অনুপস্থিতিতে মান্নান স্থানীয় খুদি বেগম ও তার স্বামী নান্না হাওলাদারের সহযোগিতায় পারুল ও তার ছেলে নাজমুল হাওলাদারকে (৮) অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর ওই দিনই আবু জাফর হাওলাদার মোড়েলগঞ্জ থানায় আব্দুল মান্নানকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এর এক মাস পরে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হরিণাডাঙ্গা গ্রামে আব্দুল মান্নানের বাড়ি থেকে পারুল ও তার ছেলেকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশ মান্নানকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোড়েলগঞ্জ থেকে অন্য দুই জনকে আটক করা হয়। ২০০০ সালের ২৭ ফেব্র"য়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও মোড়েলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশীল কুমার বিশ্বাস তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০২ সালে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছাড়া পান। এরপর থেকে আসামিরা আর আদালতে হাজিরা দিতে আসেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৪১ ঘ.