২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে উদীচী

নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে উদীচী শিল্পী গোষ্ঠী। সাহিত্যিক-সাংবাদিক সত্যেন সেন ১৯৬৮ সালের ২৯ অক্টোবর এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বিস্তৃত হয় এর কার্যক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2008, 07:46 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনের মধ্য দিয়ে বুধবার সংগঠনের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে উদীচী শিল্পী গোষ্ঠী। সাহিত্যিক-সাংবাদিক সত্যেন সেন ১৯৬৮ সালের ২৯ অক্টোবর এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বিস্তৃত হয় এর কার্যক্রম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামসহ বিভিন্ন সময়ে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে মানুষকে উজ্জীবিত করে আসছে উদীচী। বাংলাদেশের বাইরে পাঁচটি দেশে এর শাখা রয়েছে। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বুধবার বিকাল ৪টায় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করবেন তেভাগা ও বৃটিশবিরোধী আন্দোলনের নেতা কামাক্ষ্যা রায় চৌধুরী। উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান- 'বাঁচাবো আমার দেশ, যাবে না তা শত্র"র দখলে'। ওইদিনের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- সম্মিলনী আড্ডা, বিকাল সাড়ে ৪টায়; প্রামাণ্যচিত্র প্রদর্শনী বিকাল সাড়ে ৫টায়; সম্মাননা প্রদান, সন্ধ্যা ৬টায়; আলোচনা সভা, সন্ধ্যা ৭টায়; সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৭টায়। উদীচীর সব কর্মী, সংগঠক, শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে অংশ নিতে সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ৭ ও ৮ নভেম্বর উদীচীর ষোড়শ জাতীয় সম্মেলন হবে। ৭ নভেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলন উদ্বোধন করবেন ভারতীয় গণনাট্য সংঘের সংগঠক হরিপ্রসন্ন পাল। বিশেষ অতিথি থাকবেন শ্রমিক নেতা জসিমউদ্দিন মণ্ডল। সম্মেলনের কাউন্সিল ও আলোচনা সভা হবে শিল্পকলা একাডেমিতে। উদীচী সম্পর্কে বাংলাপিডিয়ায় বলা হয়েছে, "এটি একটি অসা