ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় 'রেশমি' সোমবার সকালে পাথরঘাটা হয়ে স্থলভাগে উঠে এসেছে। এটি এখন স্থল নিম্নচাপ হয়ে ঢাকা, ফরিদপুর, চাঁদপুর এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমে দুর্বল হয়ে পড়বে। তবে উপকূলজুড়ে ঝড়ো হাওয়া বইছে।
আবহাওয়া অধিদপ্তর মংলা সমুদ্র বন্দরকে ৭ এর পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বরের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩৯ ঘ.
bdnews24