চট্টগ্রাম, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন নিয়ে আপাতত কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স।
রোববার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমিয়ের সময় এ কথা বলেন তিনি।
নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকার ১৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে এবং আন্তজার্তিক স
bdnews24