রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাউল ভাস্কর্য অপসারণের প্রতিবাদে এবং তা পুনঃস্থাপনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য রক্ষা মঞ্চ তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচির মধ্যে আছে- সোমবার ক্যাম্পাসে অবস্থান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে প্রতিবাদী চিত্রাঙ্কন এবং বুধবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে র্যালি ও মানববন্ধন।
রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আয়োজকরা ভাস্কর্য রক্ষা মঞ্চ গঠনের ঘোষণা দেন। একইসঙ্গে সংগঠনের নেতারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও সংগঠনের ১৮ জন্য সদস্য নিয়ে গঠন করা হয় ভাস্কর্য রক্ষা মঞ্চের প্রতিনিধি পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মঞ্চের প্রতিনিধি পরিষদের সদস্য আবু সায়েম।
এতে বলা হয়- স্থাপিত বিভিন্ন ভাস্কর্য বাংলাদেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের স্মৃতি বহন করে এবং এগুলো আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচায়ক। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে লালন ভাস্কর্য অপসারণের অপচেষ্টা কোনো ধর্মীয় মূলবোধের পরিচয় বহন করে না। এ ঘটনা ধর্মহীন পাশবিকতা এবং ধর্মকে পুঁজি করে কায়েমি স্বার্থ বাস্তবায়নের প্রচেষ্টা মাত্র।
সম্মেলনে আরও বলা হয়- ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এই মঞ্চ গঠন করা হয়েছে এবং বাউল ভাস্কর্য পুনঃস্থাপন না করা পর্যন্ত তাদের আন্দোলন অব্যহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- মঞ্চের প্রতিনিধি পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড সংসদের মিজানুর রহমান মিঠু, জাসদ সমর্থিত ছাত্রলীগ সভাপতি তৈমুর ফারুক তুষার, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি হরেন্দ্র নাথ সিং, ছাত্র ইউনিয়নের হাসান ইমাম সাগর, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পল
bdnews24