২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাংলাদেশী জাহাজ থেকে দুই বিদেশী গ্রেপ্তার

অনুপ্রবেশের দায়ে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত বংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি রাহমানুর রাহিম থেকে দুই বিদেশি নাগরিককে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন ঘানার নাগরিক আজিজ শরিফু (২৮) ও কেনিয়ার আবদুল্লাহ হাসান (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2008, 03:30 PM

Updated : 26 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুপ্রবেশের দায়ে চট্টগ্রাম বন্দরে অবস্থানরত বংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি রাহমানুর রাহিম থেকে দুই বিদেশি নাগরিককে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন ঘানার নাগরিক আজিজ শরিফু (২৮) ও কেনিয়ার আবদুল্লাহ হাসান (২৫)। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্রাজিল থেকে চিনি নিয়ে রোববার বন্দরের বহিঃনোঙ্গরে আসা জাহাজটির স্থানীয় এজেন্ট কন্টিনেন্টাল লাইন জাহাজটিতে দুই ব্যক্তির অবৈধভাবে থাকার অভিযোগ জানায় পতেঙ্গা থানাকে। এর ভিত্তিতে পতেঙ্গা থানা তাদের গ্রেপ্তারে কোস্টগার্ডের সহায়তা চায়। কোস্টগার্ড সদস্যরা সকালে তাদের গ্রেপ্তার করে বিকালে থানায় হস্তান্তর করেছে। তিনি জানান, অনুপ্রবেশের দায়ে এ দুজনকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা কোথা থেকে, কীভাবে এবং কেন জাহাজে করে বাংলাদেশে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমএইচবি/২১২৪ ঘ.