২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১১ রাউন্ড গুলিসহ একে-৪৭ রাইফেল উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রাম থেকে রোববার ভোররাতে ১১ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিেেফার ডটকম) - চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রাম থেকে রোববার ভোররাতে ১১ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি উপজেলার রাঙামাটিয়া গ্রামে অভিযান চালিয়ে একটি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একে-৪৭ রাইফেল ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫৮ ঘ.