২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের মেয়ের মৃত্যুতে খালেদা জিয়ার শোক

চট্টগ্রামের মেয়র মহিউদ্দিনের মেয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চট্টগ্রামের বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে মেয়রের বাসায় পাঠিয়ে তিনি শোকপ্রকাশ ও মহিউদ্দিনের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 04:19 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ )- চট্টগ্রামের মেয়র মহিউদ্দিনের মেয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চট্টগ্রামের বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে মেয়রের বাসায় পাঠিয়ে তিনি শোকপ্রকাশ ও মহিউদ্দিনের পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে খালেদা জিয়ার শোকবার্তা নিয়ে মেয়রের চশমা হিলের বাসায় যান বিএনপির যুগ্ম মহাসচিব নোমান। তিনি সেখানে প্রায় একঘণ্টা অবস্থান করেন। নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খালেদা জিয়ার নির্দেশে তার প্রতিনিধি হয়ে মেয়রের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে মেয়রের বাসায় গিয়েছিলেন। ব্যাংককে অবস্থানরত মেয়রের সঙ্গে টেলিফোনে কথা বলে খালেদা জিয়া এবং তার নিজের পক্ষ থেকে শান্ত্বনা দেন বলেও জানান নোমান। তিনি জানান, খালেদা জিয়া বলেছেন- "মেয়রের মেয়ের মৃত্যুতে শুধু তিনিই মেয়ে হারাননি, আমরাও কন্যা হারিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএইচবি/২২১৩ ঘ.