২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৪

যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল এলাকায় শুক্রবার একটি বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে চার জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। হতাহতরা সবাই নসিমনের যাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2008, 09:54 AM

Updated : 26 Aug 2022, 02:31 PM

যশোর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল এলাকায় শুক্রবার একটি বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে চার জন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। হতাহতরা সবাই নসিমনের যাত্রী। সকাল ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার। নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- আফরোজা বেগম, নাজমা ও আব্দুল করিম। নিহত অপর জন হলেন এক তরুণী। ওসি বাশার বলেন, "বেলা ১১টার দিকে সাতমাইলের মানিকদিহি এলাকায় খুলনা-কুষ্টিয়া রুটের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি নসিমনের (ইঞ্জিনচালিত ভ্যান) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমন আরোহী চার জন ঘটনাস্থলেই মারা যান। আহত হন পাঁচ জন।" আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে পুলিশ বাসটি আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫০ ঘ.