২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নতুন তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন খন্দকার গুলজার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ফরিদ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নতুন তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন খন্দকার গুলজার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও ফরিদ আহমেদ। বৃহস্পতিবার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ এদের নিয়োগ দেওয়ার পর আইন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। এ ব্যাপারে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি তিনজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছেন। নিয়োগের প্রজ্ঞাপন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠানো হয়েছে এবং কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা তা গ্রহণ করেছেন।" এর আগে ১৩ অক্টোবর ১৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল। মুকুল জানান, নতুন তিনজনকে নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল ২৩ এ। আর সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ৭০। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএইচবি/১৯০৩ ঘ.