ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যানজট নিরসনের জন্য রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকাল সাড়ে সাতটায় ক্লাস শুরুর সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখার জন্য ১২টি পর্যবেক্ষক দল (ভিজিলেন্স টিম) গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ১২ জন উপসচিবের নেতৃত্বে ৩৬ কর্মকর্তার সমন্বয়ে দলগুলো গঠন করা হয়েছে।
বুধবার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, দলগুলো ঢাকা শহরের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে আগামী ২০ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
যানজট নিরসনের লক্ষ্যে স
bdnews24