২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ উপসচিব পদে রদবদল

প্রশাসনের পাঁচ উপসচিব পর্যায়ে বুধবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- প্রশাসনের পাঁচ উপসচিব পর্যায়ে বুধবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ দেয়। সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা নাসরিনকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অর্থ উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটির সদস্য মো. নাজিমুদ্দীন চৌধুরীকে 'সেক্টর পলিসি সাপোর্ট অফ দ্যা ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন সেক্টর' এর প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব কাজী আবু সাইদকে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পের পরিচালক ও মংলা বন্দর কর্তৃপক্ষের সচিব মফিদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে। এছাড়া সংস্থাপন মন্ত্রাণলয়ের উপসচিব মজিবুর রহমানকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএইচবি/২০০২ ঘ.