২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক স্কাউট কমিটির নতুন চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ

বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ আগামী এক বছরের জন্য সার্ক স্কাউট কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ স্কাউটস-এর প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ আগামী এক বছরের জন্য সার্ক স্কাউট কমিটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সার্ক স্কাউট চিফ কমিশনারদের বৈঠকে তাকে এ পদে নির্বাচিত করা হয় বলে মঙ্গলবার বাংলাদেশ স্কাউটস-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ স্কাউটস-এর প্রেসিডেন্ট ও শিক্ষা সচিব মোমতাজুল ইসলামের নেতৃত্বে সার্ক স্কাউট প্রতিনিধি দল মঙ্গলবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের প্রতিনিধিরাও ছিলেন। স্বরাষ্ট্র সচিব মো. আবদুল করিম, প্রধান জাতীয় কমিশনার আবুল কালাম আজাদ এবং রাষ্ট্রপতির একান্ত সচিব এম সিরাজুল ইসলাম, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ রহুল আমিন ও রাষ্ট্রপতির প্রেস সচিব আবদুল আউয়াল হাওলাদার এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/টিএইচ/জিএনএ/১৮৫৭ ঘ.