চাঁদপুর, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামে মঙ্গলবার ভোরে এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।
নিহত দেলোয়ারা বেগম(৬০) গ্রামের জলিল মাস্টারের স্ত্রী।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউসুফ সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফর ডটকমকে বলেন, "মঙ্গলবার ভোরে অজ্ঞাত সন্ত্রাসীরা দেলোয়ারাকে কুপিয়ে হত্যা করে। তার মাথায় আঘাতের তিনটি চিহ্ন রয়েছে।"
তিনি জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/এফএফ/এমএসবি/১৬০৯ ঘ.
bdnews24