২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ আদালতে ১৯ সরকারী আইন কর্মকর্তা নিয়োগ

উচ্চ আদালতে ১৯ জন সরকারী আইন কর্মকর্তা (অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল) নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ সোমবার এই কর্মকর্তাদের নিয়োগ অনুমোদন করার পর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে ১৯ জন সরকারী আইন কর্মকর্তা (অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল) নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ সোমবার এই কর্মকর্তাদের নিয়োগ অনুমোদন করার পর আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই নিয়োগের একটি তালিকা সোমবারই অ্যাটর্নি জেনারেলে কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম মুকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রপতি ১৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছেন। এই নিয়োগের প্রজ্ঞাপন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা প্রজ্ঞাপনটি গ্রহণও করেছেন।" নতুন নিয়োগ পাওয়া ১৯ কর্মকর্তা হলেন- নহরিন আমিন, নুসরাত জাহান, মনজিলা রায়হান মদিনা, এ জেড এম মোরসেদ আলম মামুন, শহীদুল ইসলাম খান, মোহাম্মদ মনিরুজ্জামান, এ কে এম মনিরুজ্জামান, সৈয়দ মো. জাভেদ পারভেজ, হোসনে আরা বেগম, মোস্তফা জামান ইসলাম, নুরুন্নবি বুলবুল, নুসরাত আলম চিসতি, দেওয়ান আবদুল নাসের, আহসানউল্লাহ চৌধুরী, মো. আফজাল হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, এ এম আজিজুল হক, এ টি এম ওবায়দুল হাই ও মো. জাফর আলী খান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/২৩২০ ঘ.