২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তা কারাগারে

অর্থ আত্মসাত মামলার আসামি আগ্রণী ব্যাংকের গ্রীন রোড শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার আমজাদ হোসেন সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 02:08 PM

Updated : 26 Aug 2022, 02:30 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাত মামলার আসামি আগ্রণী ব্যাংকের গ্রীন রোড শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার আমজাদ হোসেন সোমবার আদালতে আত্মসমর্পণ করেছেন। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠিয়েছে। সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ আদেশ দেন। ৩৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক ২০০৬ সালের ২৮ ডিসেম্বর ব্যাংকটির ছয় কর্মকর্তার বিরুদ্ধে ধামমণ্ডি থানায় পাঁচটি মামলা দায়ের করেন। এর মধ্যে তিনটিতে আমজাদ হোসেনকে আসামি করা হয়। গত ৮ অক্টোবর বিশেষ জজ আদালতে মামলাটির অভিযোগ গঠন করা হয়। আগামী ১৬ অক্টোবর থেকে মামলাগুলোর সাক্ষ্য নেওয়ার জন্য দিন ধার্য করেছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২০০০ ঘ.