২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন টিভি চ্যানেল চান না বর্তমান মালিকরা

সরকারের প্রতি নতুন কোনো টেলিভিশন চ্যানেলকে নিবন্ধন না দেওয়ার আহ্বান জানিয়েছেন বর্তমান টেলিভিশন মালিকরা। রোববার তথ্য মন্ত্রণালয়ে বেসরকারি টেলিভিশনের মালিক এবং প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ আহ্বান জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের প্রতি নতুন কোনো টেলিভিশন চ্যানেলকে নিবন্ধন না দেওয়ার আহ্বান জানিয়েছেন বর্তমান টেলিভিশন মালিকরা। রোববার তথ্য মন্ত্রণালয়ে বেসরকারি টেলিভিশনের মালিক এবং প্রতিনিধিদের সঙ্গে এক সভায় এ আহ্বান জানানো হয়। সভায় অংশ নেয়া বেসরকারি টিভি মালিক ও প্রতিনিধিরা বিজ্ঞাপণের বাজারদর যাচাই না করে নতুন কোন টিভি চ্যানেলকে নিবন্ধন (লাইসেন্স) না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা চলমান টিভি চ্যানেলগুলোকে একই নিবন্ধনে বিশেষায়িত (একই নামে সংবাদভিত্তিক, সংগীতভিত্তিক, অনুষ্ঠানভিত্তিক) চ্যানেল চালু করার অনুমতি দেওয়ারও অনুরোধ করেন। সভা শেষে একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালাম বলেন, "দেশে বর্তমানে অনেকগুলো টিভি চ্যানেল রয়েছে। কিন্তু বিজ্ঞাপণের বাজার সীমিত। এই সীমিত বিজ্ঞাপণ বাজারে দেশে নতুন কোনো টিভি চ্যানেল চালুর অনুমতি দেয়া ঠিক হবে না। এতে চলমান চ্যানেলগুলোও ক্ষতিগ্রস্ত হবে।" তিনি আরো বলেন, "সরকারের উচিৎ বিজ্ঞাপণের বাজার যাচাই করে নিবন্ধন দেয়া। নতুন নিবন্ধন দেয়ার ক্ষেত্রে সরকার বেশি উদার হলে টেলিভিশনগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত হতে পারে। তবে চলমান টিভি চ্যানেলগুলোকে প্রয়োজনে একই সনদে বিশেষায়িত চ্যানেল চালু করার সুযোগ দেয়া যেতে পারে।" বাংলাভিশনের বিপণন বিভাগের প্রধান আশিকুর রহমান বলেন, "দেশের ক্যাবল অপারেটরদের স