২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত নিহত

ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ডিএম কলেজের পাশের পদমদী শুক্রবার রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

ঝিনাইদহ, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের ডিএম কলেজের পাশের পদমদী শুক্রবার রাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে বিভিন্ন সূত্র জানায়, নিহতরা হচ্ছে- ঝিনাইদহের বেপারীপাড়ার মারুফ হোসেন (৪০) এবং কুষ্টিয়ার শিবপুর গ্রামের এনামুল হক মন্টু (৩৬)। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান সাংবাদিকদের জানান, রাত ২টার দিকে বন্দুকযুদ্ধের ওই ঘটনা ঘটে। তিনি বলেন, "গাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত গাছ ফেলে পদমদী এলাকায় সড়কে ব্যারিকেড দেয়। ওই সময় টহল পুলিশের একটি মাইক্রোবাস সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। তখন পুলিশও পাল্টা গুলি চালায়।" উভয় পক্ষের মধ্যে প্রায় ২০ মিনিট গোলাগুলির পর ডাকাতরা পালিয়ে যায় জানিয়ে ওসি বলেন, "এরপর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে পাওয়া যায়। তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎকরা জানান, দুই জনই মারা গেছেন।" ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক, দুটি শাটারগান, ১৯ রাউন্ড গুলি ও একটি গাছ কাটার করাত উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষে পুলিশ কনস্টেবল ইমদাদুল হক ও সাইদুল করিম আহত হয়েছে বলে ওসি জানান। নিহত মন্টু 'চরমপন্থী' সংগঠন গণমুক্তিফৌজের সদস্য ছিলেন। বডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৫ ঘ.